বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট গত সোমবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রতিযোগিতার প্রথম দিনে ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বিইউ কোডার্স দুই উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে বিইউ কোডার্স এক উইকেটে জয়ী হয়। তৃতীয় ম্যাচে বিইউ কিংস ম্যান ৩০ রানে জয়ী হয়। প্রেস বিজ্ঞপ্তি।











