বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তি উৎসব

২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তি অনুষ্ঠানের সভায় বক্তারা বলেন, সংগীত মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের ইতিহাস, জীবনধারা ও মূল্যবোধ সংগীতের মাধ্যমে প্রকাশ পায়। পুরানো দিনের গান, লোকগান, দেশাত্মবোধক গান কিংবা ঐতিহ্যবাহী সংগীতের মাধ্যমে একটি জাতির পরিচয় বহন করা হয়। ফলে সংগীত একটি দেশের সাংস্কৃতিক পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। ২১ ও ২২ এপ্রিল দুদিনের এই আয়োজনে গতকাল মঙ্গলবার প্রথম দিনে প্রাণবন্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সুরকার ও সংগীতশিল্পী আব্দুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ রিষু তালুকদার। আবৃত্তিশিল্পী অদিতি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক যীশু সেন, সদস্য সচিব প্রকৌশলী রিমন সাহা, ব্যাংকার উৎপল চক্রবর্তী, ডা. সৌমিত্র দাশ, শিক্ষক মো. মশিউল আনোয়ার খান, শিক্ষক সমীরণ সেন ও শিক্ষক পলাশ দে।

আলোচনা সভা শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। ‘পঞ্চকবি’র স্মরণে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেনের অমর সৃষ্টিগুলো পরিবেশন করেন প্রায় দুই শতাধিক শিল্পী। অদ্রি সেন, সজীব চৌধুরী, অর্পিতা দাস, সনাতন দাশ, আকাশ দত্ত, অদ্রিতা চৌধুরী, ঋষিক রায়, অংকিতা সেন, অধর দত্ত, বৃষ্টি ঘোষ, আদ্রিতা চৌধুরী, ভবতোষ রুদ্র, সুদীপ্ত দাশ, সৃষ্টি বণিক, প্রিয়ন্তী দাশ, নয়ন গুহ, অনিন্দিতা চৌধুরী, নিলাদ্রী দাশ, কৈলাশ বিহারী সেন, চুমকী নন্দী, টিসু সেন, রিয়া দাশ, আনন্দ সেন, বর্ণা দে, মনিষা সরকার, রিমন সাহা, উমা সেন, অপূর্ব শীল, তৃষ্ণা দাশ, মম দাশ, স্বস্তিকা নন্দী, তীর্থ শীল, আরাধ্যা চক্রবর্ত্তী, অহর্নিশ সাহা, পুনম দাশ,সুইটি বর্মন, শ্রেয়া দাশ, রাজদীপ দাশ, অপূর্বা তালুকদার, মৌবনী সেনগুপ্তা, অহেনজিতা দাশ, সোহান হোসেন, অদ্রিজা চৌধুরী, অদ্রিতা ব্যানার্জি, অমৃতা চক্রবর্তী, পারমিতা চন্দ, ঐন্দ্রিলা চক্রবর্তী, প্রিয়ন্ত দাশগুপ্ত, পৃথুরাজ দাশ দীপ, কোমল ধর, তৃষাগ্নী তালুকদারসহ অসংখ্য শিল্পীর সম্মিলিত পরিবেশনায় মিলনায়তন ভরে ওঠে সুরের মূর্ছনায়। যন্ত্রে সহযোগিতায় করেন কিবোর্ডে কে বি পলাশ, অক্টোপ্যাডে মানিক দাশ, বাঁশিতে নিলয় দে, বেস গিটারে মো. মঈন উদ্দিন মিলন, তবলায় রূপক চক্রবর্তী, সৌমেন দাশ ও পলাশ দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছন্দ-লয়ের টানে সুরদরিয়ায় ভেসেছেন লাকী আখান্দ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৩.২৯ কোটি টাকা