ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রামের বৃহত্তর বাকলিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৭, ১৮ ও ১৯ নম্বর বৃহত্তর বাকলিয়া ওয়ার্ডে সমাজসেবী রিমা আকতারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মো. নুরু, নেজাম উদ্দিন, জিয়াউর রহমান ও নুর ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. মুরাদ, যুবদল নেতা আরিছ, রোকন ও আবদুল হালিম এবং শ্রমিকদল নেতা নজরুল ও সোহেল। এছাড়া পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।











