বাংলার মাটিতে স্বৈরাচার ও পতিত গোষ্ঠি আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। দেশের মানুষের মনে তাদের বিন্দুমাত্র জায়গা নেই। তাদের অতীতের সকল অপকর্ম ও কর্মকাণ্ডকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বর্তমান কর্মকাণ্ডও মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম–১০ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঈদ আল নোমান বলেন, জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সংসদে সরকার গঠন করেছে। তাই বিএনপির বর্তমান লড়াই হচ্ছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, এস কে খোদা তোতন, আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. ইদ্রিস, শেখ নুরুল্লাহ বাহার, হাজী বাবুল হক, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম, শায়েস্তা উল্লাহ চৌধুরী, গোলাম মনসুর, আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন, জমির উদ্দিন নাহিদ, মোহাম্মদ ফারুক, আনোয়ার হোসেন আরজু, শরীফুল ইসলাম, মো. আফসার, আলমগীর, আলী হায়দার, এস এম ফরিদুল আলম, রেজাউল করিম মিন্টু, দাদন দড়ি সুরুজ, এস এম আজাদ, আব্দুল গফুর বাবুল, শহীদুল ইসলাম, শেখ রাসেল, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, কামরুল হাসান আকাশ, জেসমিন খানম, শামসুন নাহার প্রেমা, খালেদা বোরহান, অ্যাডভোকেট কাজী সিরাজ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ তাজুল ইসলাম রানা।













