বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর দ্বি–বার্ষিক সম্মেলন আগামী ২৭ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে শ্রমিক–জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান।

গত ২৫ অক্টোবর জামাল খানস্থ মহানগরী কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সম্মেলন উপলক্ষে স্মারক প্রকাশ, লিফলেট ও পোস্টার বিতরণ, স্থান নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সহ–সভাপতি নজির হোসেন ও মকবুল আহমদ ভূঁইয়া, বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সম শামীম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ঝুঁকিপূর্ণভাবে বিল্ডিং নির্মাণ, অভিযানে জরিমানা
পরবর্তী নিবন্ধগাইড আন্দোলনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার জোর আহ্বান