নুসরাত ফাতেহ আলী খান সুফি সন্ধ্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং বন্ধনের উদ্যোগে গতকাল সোমবার ইয়াদে নুসরাত ফাতেহ আলী খান সুফি সন্ধ্যার আয়োজন করা হয়।বন্ধন লিও ক্লাবের সভাপতি আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ প্রাক্তন জেলা গর্ভনর, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আবুল খায়ের ও লায়ন প্রকৌশলী শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে লিও জেলা ৩১৫বি৪ এর জেলা সভাপতি লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন, জেলা ভাইস প্রেসিডেন্ট লিও রাফিত আহানাফ, জেলা জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ আসিফুল ইসলাম, জেলা জিএসটি আসিফুল আলম, জেলা জিইডি কামরুজ্জামান চৌধুরী রাফিত, মাল্টিপল জেলা জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ অভি, প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, লিও সাফায়েত, লিও রিতু শাহা, লিও সজিবসহ বিভিন্ন ক্লাবের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। সুফি গান পরিবেশন করেন সাকিবিয়ানা ব্যান্ডের ফাউন্ডার লিও নজরুল ইসলাম সাকিব।

পূর্ববর্তী নিবন্ধপরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানায় ৪ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে প্রবেশ
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে কন্টিনেন্টাল চেয়ারম্যান’স কাপ স্নুকারের পুরস্কার বিতরণ