চিটাগাং ক্লাবে কন্টিনেন্টাল চেয়ারম্যান’স কাপ স্নুকারের পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) আয়োজিত কন্টিনেন্টাল চেয়ারম্যান’স কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ অক্টোবর সন্ধ্যায় সিসিএল টেরেস হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কন্টিনেন্টাল গ্রুপের এমডি আহসান ইকবাল চৌধুরী (আবির) এবং চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। এ সময় সিসিএল জেনারেল কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু),ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান এবং স্নুকার কনভেনর ফাহাদ বিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাফি বিন রিয়াজ। এর আগে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন হন ঢাকা ক্লাবের জিয়াউর রহমান আজাদ ও রানার আপ হন চিটাগাং ক্লাবের ওয়াসেফ হোসেন খালেদ।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত ফাতেহ আলী খান সুফি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের