বাংলাদেশ নাথ সমিতির সাধারণ সভা

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ নাথ সমিতির সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২১ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকার ডিআইজি শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন নাথ কল্যাণ সমিতি ঢাকার সভাপতি বিশ্বাম্বর কুমার নাথ, যোগী সম্মিলনী ঢাকার সভাপতি মিলন কান্তি নাথ।

আলোচক ছিলেন নাথ সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ রেবতী মোহন নাথ, ননী গোপাল চৌধুরী চঞ্চল, হিমাংশু বিমল নাথ, অধ্যাপক রুপেশ চৌধুরী, প্রফেসর আশুতোষ নাথ, বিনোদ বিহারী নাথ, ডা. বি. কে.নাথ। মৃণাল কান্তি নাথের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক শিপন কুমার দেবনাথ, অ্যাড. কেশব চন্দ্র নাথ, সুজিত কুমার নাথ, ধনঞ্জয় নাথ, মুন্নী দেবী, অধ্যক্ষ রতন কুমার নাথ, অরুণ কুমার নাথ প্রমুখ।

শেষে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ। নব কমিটিতে অধ্যাপক আশুতোষ নাথকে সভাপতি, ননী গোপাল চৌধুরী চঞ্চল কে সাধারণ সম্পাদক করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধ৪ ব্যবসায়ীকে জরিমানা