বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে সামপ্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এবং তাঁর একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী মারুফের ব্যক্তিগত ও মোজাহের মরজান স্মৃতি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণের তালিকায় ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী।
ত্রাণ বিতরণকালে মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী মারুফ বলেন, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় চাম্বল ইউনিয়নের বহু মানুষ চরম বিপাকে পড়েছেন। চরম কষ্টে দিনাতিপাত করা এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












