বাঁশখালীতে পুলিশের অভিযানে ২ চোর আটক

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে কাথরিয়ায় সংঘটিত চুরির ঘটনায় জড়িত ২ আসামিকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া মিয়াজির বাড়ি এলাকায় সুমি আক্তারের বসত ঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদের স্ত্রী

সুমি আক্তার (৩৫) থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২ আসামি মো. আনছার (২৮) ও আবু তাহেরকে (৪৫) গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেন। থানা পুলিশ জানান, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধাঞ্জলি : আশা ভোঁসলে
পরবর্তী নিবন্ধ‘নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম জরুরি’