বাঁশখালীতে চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির উদ্বোধন

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চট্টগ্রাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা এবং পরে প্রতিষ্ঠানের ইনডোর মাঠে উশু ডিসপ্লের মাধ্যমে একাডেমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন। জাতীয় উশু জাজ মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ। এ সময় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রুবেল কুমার দে, আলী আজম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষণার্থীরা বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত প্রদর্শন করে। ডিসপ্লে পরিচালনা করেন জাতীয় উশু খেলোয়াড় ও ব্ল্যাক বেল্টধারী মো. সাইফুল আজম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধতানজিদকে নিয়ে শঙ্কা
পরবর্তী নিবন্ধইসলাম ধর্ম গ্রহণের খবর সত্য নয় : রবার্তো কার্লোস