বাঁশখালী থানা পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবা মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়েছে । মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের মহাজনঘাটার চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটা টিম ১টি রেজিস্ট্রেশন বিহীন কমলা–সিলভার–কালো রংয়ের জিক্সার এফআই মোটরসাইকেলের চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় কক্সবাজার পৌরসভার পূর্ব পেশকার পাড়া, ৪নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ জহির উদ্দিন ও নার্গিস মোর্শেদার পুত্র মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম বাপ্পী (৩৩), ময়মনসিংহের গৌরিপুর সহনাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাতরাইল এলাকার মোঃ হাসিম উদ্দিন ও হেলেনা বেগমের পুত্র রুবেল মিয়ার (৩৫) দখল ও হেফাজত হতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং আদালতে সোর্পদ করা হবে বলে জানান বাঁশখালী থানার অপারেশন অফিসার (এসআই) মোঃ আরিফ হোসেন।









