বাঁশখালীত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও মহড়া

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইয়ং পাওয়ার ইন স্যোশাল অ্যাকশন ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (১৩ অক্টোবর) উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন শরীফ মোঃ রুবেল, উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ইপসার দায়িত্বরত উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর মিঠু কুমার দাশসহ এনজিও সংস্থা ইপসাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে এক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে দুর্যোগকালীন সময়ে কিভাবে আগুন নির্বাপন করা হয় তা দেখানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঁশখালী একটি দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিটি দুর্যোগে এ এলাকার জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই জনগণকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে। বিগত কিছুদিন আগে বন্যায় বাঁশখালীতে যে ক্ষতি হয়েছে সেটা উল্লেখ করে সবাইকে সতর্ক থেকে দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া আজিজিয়া খাইরিয়া সুন্নিয়া মাদ্রাসার মাহফিল
পরবর্তী নিবন্ধআল কবির মোহাম্মদিয়া মাদ্রাসায় মিলাদুন্নবী (দ:) মাহফিল