গাউছিয়া আজিজিয়া খাইরিয়া সুন্নিয়া মাদ্রাসার মাহফিল

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশ পরিচালিত হাটহাজারী ছিপাতলী কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের ব্যবস্থাপনায় গত ১০ অক্টোবর ঢাকা–নারায়ণগঞ্জ মদনপুর মহাসড়কের পাশে গাউছিয়া আজিজিয়া খাইরিয়া সুন্নিয়া মাদ্রাসা, ইমাম আজম আবু হানিফা (রহ.) হেফজখানা, খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.) এতিমখানা এবং খানকায়ে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফের ভিত্তি স্থাপন উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজাগান, বিভিন্ন খতমাদিসহ আজিমুশ্‌শান নুরানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী ছিপাতলী কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সূফি আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরীর (মা.জি.আ.) সভাপত্বিত্বে এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী, মুহাম্মদ আবুল খাইর। এতে আরও বক্তব্য রাখেন বরুড়া অলিতলা লতিফিয়া দরবারের সাজ্জাদানশীন শাহ্‌সুফি আল্লামা কাযী গোলাম মহিউদ্দিন লতিফী আল কাদেরী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল অদুদ আল কাদেরী, আল্লামা এ এফ ইউসুফ আল কাদেরী, মাওলানা কামাল উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আব্দুন নবী আল কাদেরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী, প্রফেসর মুহাম্মদ আলী আজগর, মাওলানা খাজা আহমদ আল কাদেরী প্রমুখ। এসময় আলেম, উলামা, পীর মাশায়েখ সহ অসংখ্য আশেক, ভক্ত মুরিদান উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণের মিলাদ, কেয়াম, তাবারুক বিতরণ ও বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইঁদুরের মস্তিষ্কে মানব কোষ
পরবর্তী নিবন্ধবাঁশখালীত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও মহড়া