আল কবির মোহাম্মদিয়া মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ🙂 মাহফিল ও বার্ষিক পুরষ্কার বিররণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে পৌরসভার চরখিদিরপুর, পূর্ব কালুরঘাট এলাকার আল কবির মাদ্রাসার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক মো. তাজুল ইসলাম রাজু। এতে প্রধান অতিথি ছিলেন দরবারে এ গাউছে হাওলা গদিনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী। প্রধান আলোচক ছিলেন ওয়াইছিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোরশেদুল আলম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের। মাওলানা কুতুবউদ্দিন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুস সালাম কন্ট্রাক্টর, সোলাইমান কন্ট্রাক্টর, মুহাম্মদ শাহ আলম, আমিনুল হক সওদাগর, মুহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ লোকমান বাদশা, মুহাম্মদ দুলা মিয়া, মুহাম্মদ আবুল বশর সওদাগর, মুহাম্মদ ইউনূস, কাজী আবদুল জলিল, পরিচালনা কমিটির সহ–সভাপতি মুহাম্মদ আবদুর রহমান ও মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ সরওয়ার আলম প্রমুখ। সভায় অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার সামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












