চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট একটি জনবহুল ও কমার্শিয়াল এলাকা। ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকজন তাদের দৈনন্দিন কাজে এই পথে যাতায়াত করে। বহদ্দারহাট কাঁচা বাজার স্বজন সুপার মার্কেটে অসংখ্য দোকান ও ব্যাংক অবস্থিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই এলাকায় রাস্তা পারাপারের জন্য নিরাপদ কোনও সুব্যবস্থা নেই। আছে শুধু বিড়ম্বনা যন্ত্রণা ও মরণ ফাঁদ। উত্তরে স্বজন সুপার মার্কেট কাঁচা বাজার ও দক্ষিণে বাবুল্যান্ড, ফিন্ডলে স্কয়ারসহ অসংখ্যা ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। যেকোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। যা কারো কাম্য নয়। বিশেষজ্ঞ মহল মনে করেন দক্ষিণে জামান হোটেল হতে উত্তরে স্বজন সুপার মার্কেট পর্যন্ত রাস্তা পারাপারের জন্য ফুট ওভার ব্রীজ নির্মাণ হলে এই ঝুকিপূর্ণ ও দুর্ঘটনার কবল থেকে সাধারণ জনগণ মুক্তি পাবে। এই ব্যাপারে মাননীয় মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃ্ষ্িট কামনা করছি।
মোঃ দেলোয়ার হোসেন মিন্টু
৪নং ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম।













