বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ পেলেন দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের জনগণ

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

বন্যাপরবর্তী সময়ে দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চন্দনাইশ উপজেলার পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নে বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত বুধবার আয়োজিত এ কার্যক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, নিয়মিত ইপিআই কার্যক্রম, হাম ও এইচপিভি টিকাদান এবং রোগীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে পরিচালিত মেডিকেল টিমে ছিলেন ডা. কাজী আবির আমান, ডা. মাহমুদ উল্লাহ ফারুকী, ডা. দীপন দেবনাথ এবং ডা. রোমানুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউএ, এফপিআই ও এফডব্লিউভিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম জনপথের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে তালিমে হিজবুল্লাহ মহানগরের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধস্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি