স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

এনসিসি ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখা

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৮ জুলাই এনসিসি ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখার উদ্যোগে চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন (ঘঈঈ ঘঢঞ) এবং বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি (ঘঈঈ ঘরংযড়ৎমড়) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরা হয় এবং ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং ডিজিটাল ব্যাংকিং সেবার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সম্মিলিত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. হানিফ মিয়া। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হাসান মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব আলী তারেক পারভেজ। উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হয় আগ্রাবাদ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ জনাব হারুনঅররশীদএর দূরদর্শী নেতৃত্ব ও অনুপ্রেরণায়। আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুল হাসান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড অপারেশন ম্যানেজার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ পেলেন দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের জনগণ
পরবর্তী নিবন্ধনন-বন্ডেড এলাকায় খালি কনটেনার রাখার অনুমতি চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি চিটাগাং চেম্বারের