বন্দর থানার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি। এ নিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির সদস্যরা। গতকাল নগরীর ইসহাক ডিপো হতে মিছিলটি শুরু হয়ে আনন্দবাজার টেকের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে। স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জামাল উদ্দিন কোম্পানির সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ম আহব্বায়ক মোঃ আঃ রাজ্জাক টিটু, মোঃ হাসনাইন হাসান, মোঃ নাইম হাসান, মোঃ নুরুল আলম, মোঃ শফি আলম, ওমর ফারুক, মোঃ জহিরুল ইসলাম রাকিব, আশরাফুল ইসলাম, মোঃ জসিমউদদীন, মোঃ রিফাত, মোঃ সামিউল আজাদ নয়ন স্বেচ্ছাসেবকদলের থানা, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১ হাজার ৩৫০ জন রোগী
পরবর্তী নিবন্ধবিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী