বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে গতকাল বিকাল সাড়ে ৩টায় নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের মহানগর আহ্বায়ক অ্যাড. এ এইচ এম জিয়া উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন, সদস্য নুরুল কবির, আনোয়ারুল ইসলাম বাপ্পী, পংকজ চৌধুরী কংকন প্রমুখ। সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ : সাতকানিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেলের সভাপতিত্বে ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, নুরুল আমিন, আকতারুজ্জান রাসেল, শহীদুল আলম, আব্বাস উদ্দিন। উপস্থিত ছিলেন ওসমান গণি, নাজিম উদ্দিন সুজন, কামরুজ্জান রিংকু, মোজাম্মেল হক প্রমুখ।












