করোনা সচেতনতায় বিএনপিই প্রথম কাজ শুরু করে : শাহাদাত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এখন ভয়াবহ আকারে শুরু হয়েছে। অথচ সরকার গত নয় মাসের করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে। করোনা সচেতনতা বিষয়ে বিএনপিই প্রথম কাজ শুরু করে। তিনি গতকাল রবিবার কাপাসগোলাস্থ বড় গেরেজ এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণকালে এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের মিফতাহুল জান্নাত ক- শাখায় ৩য় স্থান লাভ করায় তাকে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দীন, অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, কামরুল ইসলাম, ডা. এস এম সারোয়ার আলম, অধ্যাপক জন্টু বড়ুয়া, ইদ্রিস আলী, হাসান চৌধুরী উসমান, ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, সৌরভ প্রিয় পাল, নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআতুরার ডিপোতে জুট মিলে আগুন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না