আতুরার ডিপোতে জুট মিলে আগুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দু্‌ই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৬টার দিকে আতুরার ডিপোর জঙ্গলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর পাপ্পু দত্ত জানিয়েছেন, বায়েজিদ স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
পরবর্তী নিবন্ধকরোনা সচেতনতায় বিএনপিই প্রথম কাজ শুরু করে : শাহাদাত