স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের মতো (বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন) রাউজান উপজেলা শাখা কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকাল থেকে দুপুরে পর্যন্ত তারা দ্বিতীয় দিনের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয় মাঠে বসে কর্ম বিরতি পালন করেন। পরে এক সমাবেশ করে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জানা যায়, এই কর্মসূচি পালন করা হচ্ছে চট্টগ্রামের ১৪ উপজেলা রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই, সন্দ্বীপ, বোয়ালখালী, পটিয়া, বাশঁখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়াসহ সব উপজেলায়। চট্টগ্রাম জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজান উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ূন রশিদ চৌধুরী, সৈকত দাশ, মোহাম্মদ সাহাব উদ্দীন প্রমুখ।










