চন্দনাইশে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণ শীর্ষক এক সেমিনার গত শনিবার গাছবাড়ীয়াস্থ পিপিএস মডেল বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। ক্যাব চন্দনাইশ শাখার সভাপতি নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, উপ-পরিচালক ফয়জুল্লাহ, দক্ষিণ জেলার সভাপতি আবদুল মান্নান।









