সাতকানিয়া ৬ নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার বই বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গত শুক্রবার এ উপলক্ষে স্থানীয় চরপাড়া চন্নু মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাতা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৬ নম্বর চরপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কবির সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। কাউন্সিলর সাইফুল আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা চৌধুরী, মোহাম্মাদ জকরিয়া, নাছির উদ্দিন বানু, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বাবুল, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম বাদশা, শামসুল ইসলাম, মোহাম্মদ ইছহাক, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জয়নাল আবেদিন, নুরুল ইসলাম, কুতুবউদ্দিন মাসুম, হেলাল উদ্দিন, সেলিম, মোরশেদুল আলম, মোহাম্মদ সেলিম, কাজী আনোয়ারুল কবির, আবুল কাশেম, তাজউদ্দিন, মো. ওয়াহিদুল আলম, মো. দিদার, মোহাম্মদ ওয়াসিম, মো. জয়নাল, সাখাওয়াত হোসেন, ইয়াছিন আমান, আব্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার নাথপাড়া সমাজ উন্নয়ন কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ভোক্তা অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার