ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের সভা ১ জুলাই সন্ধ্যায় ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক (দফতর) সায়মন রহমান সিয়ামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাহিন রেজা, শান্ত সরকার। সভায় আগামী ৪ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ফুটন্ত ফুল নজরুল অলিম্পিয়াড–২৫ এর পুরস্কার বিতরণ ও মুক্ত প্রাণের উৎসব অনুষ্ঠান সফলকল্পে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ শাহজাহান লিটন।
বিশেষ অতিথি থাকবেন, সংগঠক এম এ সবুর, উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক জয়সেন ভিক্ষু, অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, চবির ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব এনামুল হক ছিদ্দিকী, ডা. স্বপ্নীল বড়ুয়া বাধন।
আলোচক থাকবেন, ড. নূ ক ম আকবর হোসেন, প্রফেসর মাঈনুল ইসলাম, প্রফেসর ইসতিয়াক রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর কাজী আসিফ আশরাফী। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফান ও নজরুল অলিম্পিয়াডের পরিচালক মুহাম্মদ শাহিন রেজা সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।












