ফটিকছড়িতে মো. ফারুক প্রকাশ কালা ফারুককে (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কালা ফারুক ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের কলিগড় বাড়ির মৃত মাজহারুল ইসলামের ছেলে। তিনি এলাকায় একজন সক্রিয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। তিনি বলেন, কালা ফারুকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।










