চট্টগ্রামে আরো ৩০ শিশুর হাম শনাক্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৩০ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ৮০১ জনের। এছাড়া গতকাল আরো ৬৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৫০২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২১৪ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৮ জন।

অন্যদিকে মোট ৩০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন।

গতকাল ১৯৫ শিশুর নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ১৭৭ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধজলদস্যুদের হামলায় গুরুতর আহত আট জেলে, চমেকে ভর্তি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে যুবলীগ নেতা কালা ফারুক গ্রেপ্তার