ফটিকছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিমের ইন্তেকাল

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম গতকাল রোববার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদে মাগরিব পটিয়ার খান মোহনাস্থ নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অধ্যক্ষ আবদুর রহিমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক এবং মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী প্রমুখ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধজাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের মানববন্ধনে ক্ষোভ