মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

পাথরঘাটা ওয়ার্ডে সমাবেশে এমপি সুফিয়ান

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই, আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে লেখাপড়া, সংস্কৃতি ও খেলাধুলায় মনোযোগী হবে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে। এ জন্য মাদক, অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি গতকাল ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের মনোহরখালী ইকবাল রোড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাঈল বালি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, ইউনুস চৌধুরী হাকিম, শফিকুল ইসলাম।

মহল্লা কমিটির সর্দার হরিলাল দাশের সভাপতিত্বে ও উত্তম দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তালপব, জসিম, তুহিন, অধীর দাস, প্রদীপ দাস, উত্তম দাস, আনন্দ মোহন দাস, তরণী সেন, প্রদীপ সাধু, নির্মল দাশ, সুশীল দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী ছাত্ররা রাজনীতিতে না আসায় খারাপ ছাত্ররা সেই স্থান দখল করে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল