বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বৈদ্যুতিক মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮ টায় বোয়ালখালী পৌর সদরের ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সোলাইমান একই এলাকার শামসুল আলমের পুত্র।

নিহতের মা রোকেয়া বেগম বলেন, সকালে সোলাইমান ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিল। মোটরে বিদ্যুৎ লাইন দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পষ্ট হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯ টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলো বলে স্বজনরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধওষখাইন দরবার শরীফের জশনে জুলুছ আজ
পরবর্তী নিবন্ধফটিকছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিমের ইন্তেকাল