প্রিয় ঘুড়ি

ইলিয়াছ হোসেন | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

লাটাই সহ আমার আছে প্রিয় একটা ঘুড়ি

সেই ঘুড়িটা মৃদু হাওয়ায় করে ওড়াউড়ি।

লালচে হলুদ ঘুড়ি আমি বড্ড ভালোবাসি

তাইতো ঘুড়ি লাটাই নিয়ে মাঠে ছুটে আসি।

লাটাই দিয়ে ঘুড়িটাকে উড়াই ইচ্ছেমতো

ঘুড়ির সাথে খেলা করে রঙিন ফড়িং শত

শাহীন শিরিন আমার সাথে ঘুড়ি ওড়া দেখে

মাঝে মাঝে ওদের কাছে ঘুড়িটা যাই রেখে।

মৃদু হাওয়ায় ঘুড়ির সুতায় যখনই টান খায়

লাটাই ধরে ওরা দুজন দারুণ মজা পায়।

ভয়ে থাকি ঘুড়ির সুতা যেন না যায় ছিঁড়ে

তবে ঘুড়ি চলে যাবে তারকাদের ভিড়ে।

তারকারা ঘুড়িটাকে ফেরত না দেয় যদি

ঘুড়ির জন্য কষ্ট পাব আমি নিরবধি।

পূর্ববর্তী নিবন্ধযদি ছাড়ো বক্রতা
পরবর্তী নিবন্ধহেমন্ত