প্রিমিয়ার ভার্সিটিতে ইউজিসির ফুলব্রাইট স্পেশালিস্ট ড.গ্রেইস মুকুপার

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ভার্সিটির সঙ্গে উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটির অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)-ফুলব্রাইট স্পেশালিস্ট ড.গ্রেইস মুকুপার এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আইআরপির পরিচালক ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক গাজী শাহাদাৎ হোসেন, ইউজিসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নূরে শাহরিন ইসলাম এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর ফাইজা চৌধুরী।

মতবিনিময়কালে ইউজিসি নিয়োগকৃত বিশেষজ্ঞ হিসেবে ড.গ্রেইস মুকুপা একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে তিনি যৌথ আন্তর্জাতিক প্রোগ্রাম চালু করার বিষয়ে বিভিন্ন অংশীজনের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাফেয়ার্স অফিসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান বৈশ্বিক অংশীদারিত্ব, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রম, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিকীকরণসংক্রান্ত বিভিন্ন উদ্যোগের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরা হয়।

মতবিনিময়কালে ড. গ্রেইস মুকুপা উজবেকিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তর্জাতিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, কৌশল প্রণয়ন এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণে দূরদর্শী পরিকল্পনা, গবেষণাভিত্তিক কার্যক্রম এবং আন্তঃদেশীয় সহযোগিতার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শেষে ড. গ্রেইস মুকুপা জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার চট্টগ্রাম পরিদর্শন করেন। ড. মুকুপা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে আমেরিকান কর্নারের ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, যৌথ গবেষণা, শিক্ষকশিক্ষার্থী বিনিময় এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আরও জোরদারে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকশিক্ষার্থীদের গবেষণা পরিচালনায় ইউজিসির সহায়তা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহমেদাবাদে বাংলার লোকঐতিহ্যের উৎসবে বাংলাদেশি ৩ তরুণ শিল্পী
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল