কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সেন্ড আ লিটল হোপের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট ইউনিভার্সিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং সেন্ড আ লিটল হোপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক সাদাত জামান খান, তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্না। সেন্ড আ লিটল হোপের পক্ষে উপস্থিত ছিলেন এআই নেভিগেটর এআই ফর অলের প্রকল্প তত্ত্বাবধায়ক ও প্রশিক্ষক আশিকুর রহমান এবং যোগাযোগবিষয়ক উপদেষ্টা আলিফ মেহরাব। সভায় ‘এআই নেভিগেটর শরৎ’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মসূচিটির কোর্স কাঠামো, প্রকল্পভিত্তিক শিক্ষার সুযোগ, পেশাগত উন্নয়ন অব্যাহত রাখার স্বীকৃতিসম্পন্ন সনদ, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












