আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল ১ অক্টোবর বয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের উদ্যোগে আগ্রাবাদে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯ টায় সংঘের অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়। আগ্রাবাদ এক্সপ্রেস রোড, বড় পোল ঘুরে আবার সংঘের অফিসের সামনে এসে র্যালি সমাপ্ত হয়।
পরে অফিসে সংঘের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ফখরুদ্দীন আহমেদ ও মো. কাজী জহিরের সঞ্চালনায় ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল মান্নান চৌধুরী, শাহাবুদ্দিনআহম্মেদ, শামসুল মাওলা, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ইউসুফ মজুমদার মানিক মুন্সী, একরামুল্লাহ, মো. বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












