প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি অনুষ্ঠান গতকাল ১৯ জুন পটিয়ার কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ‘এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে’ স্লোগান নিয়ে ১৬ বছর পূর্তির আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। অতিথি ছিলেন প্রফেসর আবু জাফর চৌধুরী, খোরশেদ আলম, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, নুরুল আরশাদ চৌধুরী, অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক আসিফ সিরাজ, ডা. তাসলিম চৌধুরী, ছড়াকার মোদাচ্ছের আলী, শিশু সাহিত্যিক শিবু কান্তি দাশ, অধ্যাপক অজিৎ মিত্র, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, কবিয়াল আবু ইউছুপ, অধ্যাপক ভগিরৎ দাশ, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, বিশ্বজিৎ দাশ, এস এম হারুনর রশীদ, আনোয়ার হোসেন, সিরাজুল মোস্তফা রাজু, মীর এরশাদুর রহমান, লিয়াকত আলী, সৈয়দ মিয়া হাসান, কাউসার আলম, মুজিবুল হক, রুম্পী চৌধুরী, মনজুর আহম্মেদ, তপা গুহ, বিশ্বজিৎ সিংহ, সমীর দে, হামেদ হাসান, নয়ন দে, রাজন দে প্রমুখ। ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে লোকশিল্পে অবদান রাখার জন্য কবিয়াল আবু ইউছুপ ও সংস্কৃতি কর্মকাণ্ডে অবদান রাখার জন্য অধ্যাপক ভগিরৎ দাশকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন চর্চায় অবদান রাখার জন্য প্রত্যয়ের সদস্য জয় শীল, নিতাই পদ নাথ, হৈমন্তী দে, নীহারিকা পাল ও মনিষা কে সেরা সংগঠক পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলার লহড়া পরিবেশন করেন প্রত্যয়ের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।











