পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কুতুবুল আউলিয়া হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর ওরশ মোবারক উপলক্ষে সালানা জলসা গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ নেছারী। এতে প্রধান অতিথি ছিলেন মোজাহেরুল হক রফিক কাদেরী। উদ্বোধক ছিলেন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আবছার নয়ন, প্রধান আলোচক ছিলেন মো. আখতারুজ্জামান ফারুক, মাদ্রাসার সুপার ইকবাল হোসেন আল কাদেরী। মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মো. আজিজুর রহমান, মো. আলমগীর, মো. জোনাইদুল আলম চৌধুরী, মো. নাজিম উদ্দীন চৌধুরী, আশরাফুল হক হারুন, মো. সেলিম সওদাগর, মাসুদ রানা, মো.সাঈদ হোসেন মাসুদ, মো. ইলিয়াস, মঞ্জুরুল ইসলাম, আকবর হোসেন রুবেল ভাণ্ডীর, কাজী ইউসুফ, তৌহিদুল ইসলাম জব্বার, মাদ্রাসার সাবেক সুপার মোসলেহ উদ্দীন জাবেদ, মো. মোজাম্মেল হক রাজু, শিক্ষক নুরুল আজিম বাচা, শিক্ষক রাকিব, মো. বাবুল, মো. মনজু প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ধর্মীয় আলোচনা, মিলাদ, দোয়া ও ওরশ মোবারক উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে সংগীতশিল্পী পিজিত
পরবর্তী নিবন্ধখিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত