পুকুরে ডুবে মৃত্যু ছোট্ট মাইশার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। মাইশা ওই এলাকার মো. বাবুলের মেয়ে।

মাইশার চাচা মো. রাসেল বলেন, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তিনি গোসল করতে যাওয়ার সময় মাইশা সাথে গিয়েছিল। গোসল শেষে বাড়িতে ফিরেও আসে। এরপর মাইশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ওই পুকুরে পাওয়া যায়। সম্ভবত সে সকলের অগোচরে আবারও পুকুরে গিয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মাইশাকে তার স্বজনরা নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি : সিসি ক্যামেরা বসাতে হাই কোর্টের রুল
পরবর্তী নিবন্ধম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু