পাহাড়তলীর ওরশ বাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

খাবারে কেওড়াজল ও রং

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে ওরশ বাড়ি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং কেওড়াজল ও রং মিশ্রিত মরিচ ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একই অভিযানে জাবেদ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার নগরের পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। তিনি জানান, ওরশ বাড়ি নামের একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল কেওড়াজল ও রং মিশ্রিত মরিচ ব্যবহার করে খাবার প্রস্তুত করে বিক্রি করে আসছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অনুযায়ী অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনগরীর পাবলিক বাসে পকেটমারের দৌরাত্ম্য
পরবর্তী নিবন্ধঅহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে