চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত পালানাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মাণ কৌশল বিষয়ে লেকচার ওয়ার্কশপ গত ১৯ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন পালাকার সায়িক সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশে যার জন্ম, সে জন্মগতভাবেই পালাকার। গল্পটা মনযোগ দিয়ে শোনানোর জন্য কখনও গল্প বলা, অভিনয় করা, গান শোনানোটাই পালানাট্য। মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী ইত্যাদি যেমন পালানাট্যের মাধ্যমে মঞ্চস্থ হয়, তেমনই শেঙপিয়রসহ ইউরোপীয় যেকোনো নাট্যকারের নাটক পালানাট্যের মাধ্যমে উপস্থাপন করা যায়। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শামসুল কবীর লিটনের সঞ্চালনায় শুরুতেই পালাকার সায়িক সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানান। বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ, নাট্যজন শিশির দত্ত ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি শুভ্রা বিশ্বাস। শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত। প্রেস বিজ্ঞপ্তি।












