পরিবার হলো সুষ্ঠু ও সুন্দর সমাজের ভিত্তি এবং নৈতিকতার পাঠশালা

এস জেড এইচ এম ট্রাস্ট মহিলা মাহফিলে ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক সংগঠন আলোর পথের ব্যবস্থাপনায় মাসিক মহিলা মাহফিল ৩১ অক্টোবর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সামাজিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার আলোকে পরিবারের ভূমিকা’ শীর্ষক নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, পরিবার হলো সুষ্ঠু ও সুন্দর সমাজের ভিত্তি এবং নৈতিকতার পাঠশালা। তিনি তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজের প্রতি সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

আলোর পথে ও দি মেসেজে’র সিনিয়র সদস্য সৈয়দা রাইসা ফাতেমার মৃত্যুতে আলোর পথে পরিবারের পক্ষ থেকে শোক বার্তা প্রদান করেন অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপিকা শেখ বিবি কাউসার। অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুহিন আক্তার ও আয়েশা সিদ্দিকা। শেষে মিলাদ কিয়াম এবং বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমাতারবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় লবণ শ্রমিক নিহত