পরিবহন শ্রমিকেরা অর্থনীতির অন্যতম চালিকাশক্তি

আন্তঃজিলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৫৪ পূর্বাহ্ণ

আন্তঃজিলা বাস মালিক সমিতি এবং বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে শ্রমিক ইউনিয়নের সদস্য মৃত শ্রমিক পরিবার এবং পঙ্গুত্ব ও বার্ধক্যজনিত বিদায়ী শ্রমিকদের এককালীন সহায়তা প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে কদমতলী বাস টার্মিনালস্থ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজম চৌধুরীর সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি ও আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী। ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, ছাইদুল হক মাস্টার ও মো. মনছুর আলমের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনবাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সভাপতি বাবু মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা আহম্মদ হোসেন ফারুখ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ।

অনুষ্ঠানে ১৩ জন মৃত শ্রমিক পরিবার এবং পঙ্গুত্ব ও বার্ধক্য জনিত বিদায়ী ১২ জন সদস্য শ্রমিক সহ ২৫ জন শ্রমিক পরিবারকে ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনশ্রমিক ইউনিয়নের নেতা মো. আবদুল জলিল, মো. শহীদ উল্লাহ, মো. ইব্রাহিম খলিল, মো. মুসলিম (ইসলাম), মো. আবু তাহের, মো. ইকবাল হোসেন চৌধুরী, মো. ছাইদুল হক মাস্টার, মো. সিরাজুল ইসলাম, মো মনসুর আলম, মো. নুরুল আলম, মো. ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে শীলকূপে আগুন, ৫ বসতঘর পুড়ল
পরবর্তী নিবন্ধহাটহাজারী-বায়েজিদে চারা বিতরণ করলেন এমপি সাকিলা ফারজানা