হাটহাজারী-বায়েজিদে চারা বিতরণ করলেন এমপি সাকিলা ফারজানা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

গতকাল শুক্রবার কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২ নং ওয়ার্ডে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণের মধ্যে এসব চারা বিতরণের পাশাপাশি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে চারা রোপণ ও বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। এ সময় তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, বায়েজিদ আংশিক এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন শ্রমিকেরা অর্থনীতির অন্যতম চালিকাশক্তি
পরবর্তী নিবন্ধগণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক জনতার আন্দোলন চলবে