পপুলার লাইফের বীমা দাবির ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র যশোর অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক যশোর কোম্পানির নিজস্ব সেমিনার কক্ষে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার। সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় অস্ত্র উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধঅবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিতে হবে