পটিয়ায় মাদকবিরোধী মাইকিং ও মিছিল

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মাইকিং ও মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পৌর সদরের ইন্দ্রপুল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রামকঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া দোকানের সামনে গিয়ে শেষ হয়।

পরে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। যুবদল নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. আইয়ুব, নাসির উদ্দিন, যুবদল নেতা মো. করিম, জসিম ইউসুফ, মনির, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদ, নুরুল আফসার, মারুফ, রবিন, ইন্দ্রপুল লবণ শ্রমিক সমিতির সভাপতি সালাউদ্দিন মাঝি, সেলিম মাঝি প্রমুখ।

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, পটিয়া পৌরসভাসহ সমগ্র পটিয়ায় মাদক কারবারিদের কোনো স্থান হবে না। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ঘোষণা অনুযায়ী পটিয়ায় মাদক কারবার চলতে দেওয়া হবে না। মাদক বর্তমানে সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়েছে। মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব