বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেন, দুর্গাপূজা ঐক্য ও মিলনের মহাপূজা। অশুভ শক্তিকে পরাভূত করতে আমাদের শুভ শক্তির সম্মিলন ঘটাতে হবে। আজকের প্রজন্মকে গীতা–চণ্ডীর আদর্শে বলিয়ান করে গড়ে তুলতে হবে। আলোকিত নাগরিক কিংবা মানুষ গড়ায় অন্যতম শর্ত ধর্ম ও নীতি শিক্ষা।
গত ২০ অক্টোবর পটিয়া শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনে বাগীশিক পটিয়া উপজেলা সংসদ আয়োজিত শারদ উৎসবে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদ প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার বিশ্বাস। প্রতিযোগিতা উপ কমিটির আহ্বায়ক প্রিয়তোষ সরকার রাসুর সভাপতিত্বে ও সদস্যসচিব জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদ উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ সহ–সভাপতি পুলক কান্তি চৌধুরী। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদ সভাপতি দেবাশীষ ধর (বাপন), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় দে, প্রতিযোগিতার বিচারক বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদ যুগ্ম–সম্পাদক রিটন সূত্রধর ও বাগীশিক পাহাড়তলী উপজেলা সংসদ যুগ্ম–সম্পাদক শানু কুমার শর্মা। এ প্রতিযোগিতায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।












