চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌরসভা মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন মেয়র আইয়ুব বাবুল। ক্যাম্পে সংগঠনের কার্ডিওলজিস্ট কনসালটেন্টসহ হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ চিকিৎসা সেবা, ব্লাড প্রেসার, মেদবাহুল্য ও ডায়াবেটিস, পুষ্টি ও খাদ্যাভ্যাস বিষয়ক পরামর্শসহ হৃদরোগের অন্যান্য ঝুঁকি নিরূপণ পূর্বক বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, কমিটির সদস্য ডা. এ কে এম নাসির উদ্দিন, কনসালটেন্ট অধ্যাপক ডা. আনোয়ারুল হক চৌধুরী, অধ্যাপক ডা. একে বসাক, সংগঠনের অপারেশনাল কমিটির আহ্বায়ক ও পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি ও ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল এর আঞ্চলিক সেলস ম্যানেজার আমিরুল বাসার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।











