শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে নগরীর হালিশহরস্থ গ্রিন বাডস ইন্টারন্যাশনাল স্কুলে গত ১৮ ও ১৯ অক্টোবর দুইদিনব্যাপী ‘শেখ রাসেল বইমেলা ও মা সমাবেশ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাংবাদিক আবসার মাহফুজের সভাপতিত্বে সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ফজল আহমেদ। শিক্ষিকা ফারিহা জাহান হৃদির সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক–সমাজসেবী রেজাউল করিম ভুট্টো ও রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু ও শারমিন সুলতানা লুনা। স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল অর্পিতা নারগিস। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র শিক্ষিকা ফারজাহান চৌধুরী, অভিভাবক ফাহমিদা আলম লিজা, লিটন কুমার চৌধুরী ও মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বইমেলাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বইমুখী করতে হবে। শিশুকে সত্যিকারের সুনাগরিকে পরিণত করতে মা’দের ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












