ব্যস্ত সূচির মধ্যেও আগামী বছর নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। এর মাধ্যমে দুই দল প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে। এখন পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে, দুটিই টি–টোয়েন্টি বিশ্বকাপে। তবে দ্বিপাক্ষিক সিরিজে দুই দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি।












