কাপ্তাইয়ে বিভিন্ন প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই শুরু

কাপ্তাই প্রতিনিধি: | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

 কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন কুঁড়ি, গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল খেলার জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী স্টেডিয়ামে এই বাছাই অনুষ্ঠিত হয়। খেলোয়াড় বাছাই অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষে খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। এসময় উপস্থিত ছিলেন মো. দিলদার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার শীল, কাজী মোশাররফ হোসেন এবং ওসমান গনি তনু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়। ফুটবল, ক্রিকেট, দৌড়, সাঁতার, দাবা, কাবাডি, ভলিবল, কারাতেসহ বিভিন্ন ইভেন্টে খেলার জন্য খেলোয়াড় বাছাই করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনবীপ্রেম ও মানবতার সেবক হিসেবে বিশ্বে বাঙালি মুসলমানরা এগিয়ে রয়েছে